ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তফসিলের পর গ্রেফতারকৃতদের তালিকা ইসিতে দিল বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেফতারকৃত বিএনপির ৪৭২ নেতাকর্মীর তালিকা ইসিতে জমা দিয়েছে বিএনপি।

শুক্রবার বেলা ১১টার দিকে সিইসি কেএম নুরুল হুদার বরাবর এ তালিকা জমা দেয় বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এ পর্যন্ত তাদের ৪৭২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয় কমিশনে।

চিঠিতে বলা হয়, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকাসহ সারা দেশ থেকে দলের ৪৭২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ মর্মে পাঁচটি এজাহারও পাওয়া গেছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পদ তালিকা জমা দেয়া হল। পরে আরও পাওয়া গেলে সেগুলোও জমা দেয়া হবে।

তালিকা জমা দেয়ার পর সালাহউদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘তফসিল-পরবর্তী সময়ে ৪৭২ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল-পরবর্তী সময়ে কাউকে গ্রেফতার করা হবে না; কিন্তু করা হয়েছে। সেই তালিকা জমা দিলাম।’

প্রসঙ্গত গত বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে তফসিলের পর গ্রেফতার নেতাকর্মীদের নাম-পদবিসহ তালিকা জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নাম-পদবিসহ এ তালিকা জমা দিল বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তফসিলের পর গ্রেফতারকৃতদের তালিকা ইসিতে দিল বিএনপি

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮