ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

নির্বাচনে ভোট বিপ্লব হবে: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

সব বাধা উপেক্ষা করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে বলে জানিয়েছেন ফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, নির্বাচনে একটা ভোট বিপ্লব হবে এ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মান্না বলেন, সরকারি দল বলেছে-নির্বাচন এক ঘণ্টাও পেছানো যাবে না, যা এক ধরনের হুমকিস্বরূপ। আমি এর নিন্দা জানাচ্ছি।

বুধবার বিএনপি কার্যালয়ে বিএনপির কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে মান্না আরও বলেন, বুধবার বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ বাহিনীর নির্মম হামলার নিন্দা জানাচ্ছি। একদিকে সরকার পক্ষ চার দিন ধরে সব রাস্তাঘাট বন্ধ করে একটি উৎসব করল। সেই উৎসবের ফসলে দুজন মারা পর্যন্ত গেল। তখন পুলিশ কোনো কিছু করেনি৷ অথচ এদিকে দেখা গেল, বিরোধী দল বিএনপির মনোনয়নপত্র বিতরণ উপলক্ষে যখন নেতাকর্মীরা জমায়েত হয়েছে, তার একদিন আগে নির্বাচন কমিশন সড়ক পরিষ্কার রাখতে বিবৃতি দিল এবং তার পর দিনই এ হামলা হল। আমরা মনে করছি, নির্বাচন কমিশনের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল।’

মান্না বলেন, আমাদের কাছে প্রতিয়মান হয়েছে যে, এ হামলার পর পুলিশের দুটি গাড়ি ভাঙা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সরকারি দলের হাত আছে। অসমর্থিত কিন্তু বিশ্বাসযোগ্য খবরে জানা গেছে যে, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা হেলমেট পরে, (সেই যে হেলমেট বাহিনী আমরা কোটা আন্দোলনের সময় দেখেছিলাম) সেই বাহিনী নয়াপল্টনে তৎপর ছিল। আমরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাই।

মান্না বলেন, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি, তারা সবাই একটি কমন প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই কমন প্রতীক হবে ধানের শীষ।

আসন বণ্টন নিয়ে বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়নি৷ তবে আমরা এ বিষয়ে আলোচনার যাত্রা শুরু করেছি।’

বৈঠকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, ঐক্যপ্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, আব্দুল মালেক রতন, সুব্রত চৌধুরী, জেএসডির আ স ম আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

নির্বাচনে ভোট বিপ্লব হবে: মান্না

আপডেট সময় ০৮:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮