ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তথ্যপ্রযুক্তি খাতে আরও একটি নতুন সংগঠন ‘বিজনেস টু ই-বিজনেস

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় আনতে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে যাত্রা শুরু হলো ‘বিজনেস টু ই-বিজনেস’ ফোরামের।

রাজধানীর ঢাকা ক্লাবে ৮ নভেম্বর ই-ক্যাবের ৪ বছর পূর্তি অনুষ্ঠানের এই ফোরামের ঘোষণা দেয়া হয়।

এই সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় এনে তাদের ব্যবসার পরিধি দেশ বিদেশে সম্প্রসারনের সুযোগ তৈরি করতেই ‘বিজনেস টু ই-বিজনেস’ ফোরামের যাত্রা।

ফোরামটির সভাপতির হিসেবে দায়িত্ব পালন করবেন স্টার টেক কম্পিউটার্সের প্রধান নির্বাহী রেজওয়ানা খান।

ফোরামের অনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল এবং বিপিসি এর যুগ্ম সম্পাদক ও সহ- অর্ডিনেটর মো সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে রেজওয়ানা খান বলেন, ফোরামের সভাপতি করায় ফোরামের সকল সদস্যদের অনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ফোরামের উদ্দেশ্য হলো সকল উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সের আওতায় আনা। যাতে করে সবাই দেশের পাশাপাশি দেশের বাহিরেও তাদের সেবার পরিধি বাড়াতে পারে।

অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন বেসিসের ডিরেক্টর ও আজকের ডিলের কর্ণধার ফাহিম মাশরুর, ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ ই-ক্যাবের ইসি কমিটির সদস্যবৃন্দ ও ই-ক্যাবের ৮০০ কোম্পানির প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

তথ্যপ্রযুক্তি খাতে আরও একটি নতুন সংগঠন ‘বিজনেস টু ই-বিজনেস

আপডেট সময় ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮