ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

১৪ মিলিয়ন সন্ত্রাসবাদী কনটেন্ট সরিয়েছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছরের প্রথম নয় মাসে ১ কোটি ৪০ লাখ কনটেন্ট সরিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। সন্ত্রাসবাদে ব্যবহারের অভিযোগেই কনটেন্টগুলো সরানো হয়েছে।

প্লাটফর্মটি থেকে সরানো কনটেন্টের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস), আল কায়দা ও তাদের সহযোগী সংগঠনের বলে বলছে ফেসবুক। সবচেয়ে বেশি কনটেন্ট সরানো হয়েছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে।

এপ্রিল-জুন সময়ে অন্তত ৯৪ লাখ কনটেন্ট সরিয়েছে প্রতিষ্ঠানটি। এর পরের প্রান্তিকে অবশ্য এর পরিমাণ অনেকটাই কমে গেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্লাটফর্মটি থেকে সরানো হয়েছে ৩০ লাখ কনটেন্ট।

যার মধ্যে আট লাখ পুরনো কনটেন্ট বলে জানায় ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের গ্লোবাল হেড অব পলিসি ম্যানেজমেন্টের মনিকা বিকার্ট বলেন, কেউ রিপোর্ট করার আগেই আমরা এর বেশিরভাগ কনটেন্ট সরিয়েছি।

দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে মুছে দেয়া কনটেন্টের ৯৯ শতাংশের বেশি ছিল আইএস ও আল কায়দার। মনিকা বলেন, হঠাৎ করেই প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে এমন কনটেন্টের সংখ্যা বেড়ে যায়। প্রথম প্রান্তিকে সন্ত্রাসমূলক কনটেন্ট ছিল ১৯ লাখ।

যার মধ্যে ৬ লাখ ৬৪ হাজার কনটেন্ট ছিল বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে আপলোড করা। ফেসবুকের কাউন্টার টেরোরিজম পলিসির প্রধান বেইন ফিশম্যান বলেন, আমরা সন্ত্রাসবাদী কনটেন্ট সরাতে এআই এর ব্যবহার করি। ফলে খুব সহজেই সেগুলো ধরা সম্ভব হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

১৪ মিলিয়ন সন্ত্রাসবাদী কনটেন্ট সরিয়েছে ফেসবুক

আপডেট সময় ০২:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮