ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রেসক্লাবে নেতাকর্মীদের বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের পর পরই বিক্ষোভ শুরু করেন তারা।

এসময় তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন এক মাস পিছিয়ে দিতে হবে। নতুন তফসিল ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল বলেন, আমরা সাত দফা দাবি থেকে সরে আসিনি। সাত দফা দাবি আদায়ে আমাদের সংগ্রাম চলমান।

আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আমরা একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, নির্বাচনে সব দলের জন্য সমতল ভূমি সৃষ্টি করার জন্য নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার দাবি করছি। এখানে উল্লেখ্য যে, দেশের ইতিহাসে নির্বাচন পেছানোর ঘটনা আরও আছে। ২০০৮ সালের নির্বাচনের তারিখও পিছিয়ে দেয়া হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জনগণের। এ দাবি পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, এনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রেসক্লাবে নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮