ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন

আকাশ নিউজ ডেস্ক:

শীতে ত্বকে নিতে হয় বাড়তি যত্ন। শীতে ঠাণ্ডায় শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। আপনার সুন্দর ত্বক ও সুন্দর চুলের কথা। শীত আসতে শুরু করেছে এই সময়ই দেখবেন আপনার চুল রুক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাত-পা-মুখও খসখসে হতে শুরু করেছে।

শীতে গ্লিসারিন আপনার সঙ্গী করুন। এই গ্লিসারিন দিয়েই আপনি আপনার রূপচর্চার সবকিছু করতে পারবেন, সঙ্গে রাখতে হবে আরও কিছু উপাদান। গ্লিসারিন সম্পর্কে বলতে গেলে কম বলা হবে। আপনিও নিশ্চই এর ব্যবহার সম্পর্কে কম-বেশি জানেন। কিন্তু অনেক সময় অনেক বেশি জানাও কম হয়ে যায়। আপনার পা ফেটে যাওয়া, আপনার হাতের ত্বক শুষ্ক

হয়ে যাওয়া, আপনার মুখের ত্বকে লাবণ্যতা না থাকা সবকিছু আপনার সঠিক উপায়ে সঠিক উপাদান ব্যবহার না জানার কারণে হয়ে থাকে।

আসুন জেনে নেই শীতে ত্বকের যত্নে গ্লিসারিন কেন ব্যবহার করবেন।

হাত-পায়ের যত্ন :

এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ গ্লিসানির, এক চা চামচ গোলাপজল, ২চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ ব্রাউন সুগার- সব একসঙ্গে মিশিয়ে একদিন পরপর আপনার হাত, পা ও মুখে লাগিয়ে সার্কেল এন্টি সার্কেল করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক কয়েক মিনিটেই উজ্জ্বল, নরম ও মর্সৃণ হয়ে যাবে।

চুলের যত্নে গ্লিসারিন :

এক চা চামচ নারকেল তেল, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ মধু মিশিয়ে হাল্কা গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। আপনার চুল ফাটার সমস্যা থাকবে না, চুলও সুন্দর হবে।

মুখের যত্ন গ্লিসারিন :

এক কেজি পানি, কয়েকটা গোলাপ ফুল, এক চা চামচ গ্লিসারিন এবং সমপরিমাণ গোলাপজল, প্রথমে পানি ফুটিয়ে নিন ভালোভাবে। এরপর গোলাপের পাপড়িগুলো ফুটন্ত পানিতে দিয়ে ঢেকে দিন। পানিটা পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। যখনই হাত, পা, মুখ ধোবেন এই ঠাণ্ডা পানি টোনার হিসেবে ব্যবহার করবেন।

শীতে প্রতিদিনের যত্নে এক বোতল গ্লিসারিন, এক বোতল গোলাপজল, এক চিমটি কর্পুর মিশিয়ে রেখে দিন। সারাদিন যতবার হাত-পা ধোবেন ততবার এবং অবশ্যই রাতে ঘুমানোর আগে একবার এই মিশ্রণ হাতে-পায়ে লাগিয়ে নিন। আপনার হাত-পা মসৃণ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন

আপডেট সময় ১২:৫৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮