ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্যজনের ছাড়পত্রে আদালতে খালেদা জিয়া: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

মেডিকেল বোর্ডের নয়, অন্য একজনের মাধ্যমে ছাড়পত্র লেখিয়ে খালেদা জিয়াকে অন্যায়ভাবে আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয় পুরনো কেন্দ্রীয় কারাগারের স্থাপিত অস্থায়ী আদালতে। আদালত থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে। মেডিকেল বোর্ডে যেসব চিকিৎসক দায়িত্বে ছিলেন, তারা তাকে ছাড়পত্র দেননি। অন্য একজনের মাধ্যমে ছাড়পত্র লেখানো হয়েছে।

এক মাস দুদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা শেষে আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হাজির করা হয়।

ওই শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ কাজগুলো করছে। মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, খালেদা জিয়াকে এ মুহূর্তে ছাড়া ঠিক হবে না।

এ সময় খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন বিএনপি মহাসচিব।

এদিকে ৩০ মিনিটের জন্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ আদালতে আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম ও খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, এটি জেলকোড পারমিট করতে হবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অন্যজনের ছাড়পত্রে আদালতে খালেদা জিয়া: ফখরুল

আপডেট সময় ০৩:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮