ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ফের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

এ নিয়ে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় জমি দখল, হামলা, মারপিট, হত্যার হুমকি ও চাঁদাবাজিসহ পৃথক সাতটি মামলা করা হল।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছাত্রীদের ব্যবহার করে প্রতিপক্ষের বিরুদ্ধে সাজানো নারী নির্যাতনের মামলা ও ছাত্রদের ব্যবহার করে হামলার পরামর্শ দেয়ার বিষয়ে এক কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথোপকথনের বিষয়টি ফাঁস হওয়ার পর মামলাটি করা হল।

বুধবার ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার দ্য কটন টেক্সটাইল মিলের চেয়ারম্যান কাজী মহিবুর রব বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও নির্বাহী পরিচালক ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশিরসহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

কাজী মহিবুর রবসহ ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে করা মামলার তিনজন বাদীর পক্ষে গত ৪ নভেম্বর বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে সংবাদ সম্মেলন করা হয়।

গণস্বাস্থ্যের দখলে থাকা জমির মালিকানা দাবি করে ওই সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত ১৫ জন। এই ঘটনা কেন্দ্র করেই সর্বশেষ মামলাটি করা হয়।

এর আগে মির্জানগর এলাকার দ্য কটন টেক্সটাইল মিলের চেয়ারম্যান কাজী মহিবুর রব দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।

সেই মামলায় গত ২৯ অক্টোবর আগাম জামিন নিতে গেলে শুনানিতে বিব্রতবোধ করেন হাইকোর্টের বিচারপতি মো. আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

চুরি, চাঁদা দাবি ও জমিদখলের চেষ্টার অভিযোগে এর আগে ১২, ১৫, ১৯, ২১ ও ২৩ অক্টোবর এবং ২ নভেম্বর ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক বলেন, সব মামলা তদন্তাধীন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েই প্রাথমিকভাবে মামলাগুলো নেয়া হয়েছে।

ইতিপূর্বে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সেনাপ্রধান সম্পর্কে অসত্য বক্তব্য দেয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

গত ১২ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মেজর এম রাকিবুল আলমের করা সাধারণ ডায়েরিটি গত ১৫ অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ফের মামলা

আপডেট সময় ০১:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮