ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রকাশ হল হাবিবের নতুন ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ বলেছেন, শিগগিরই নতুন গানের ভিডিও নিয়ে আসবেন। যেমন কথা তেমন কাজ। সম্প্রতি গানটি রিলিজ দিয়েছেন।

‘রাজি’ শিরোনামে এ গানটির সুর, সঙ্গীত ও কণ্ঠ দেয়ার পাশাপাশি এর ভিডিওতে চা-বাগানের ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন হাবিব। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল।

গানে তার প্রেমিকা হিসেবে চা-বাগানের মালিকের মেয়ে চরিত্রে মাহবুবা হোসেন অনিকে দেখা গেছে। ভিডিও নির্মাণ করেছেন নিশক তারেক আজিজ। গানটির বিষয়বস্তু হাবিবের নিজের করা।

সম্প্রতি গানটি হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নতুন এ গান ও ভিডিও প্রসঙ্গে হাবিব বলেন, ‘ভালো লেগেছে গানটি করতে। কথাও বেশ চমৎকার লেগেছে। পাশাপাশি একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি হয়েছে।

সবমিলিয়ে শ্রোতা-দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘সামনে বেশ কিছু মজার মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হব।’ সর্বশেষ এ শিল্পীর ‘অবুঝপনা’ নামে একটি গান প্রকাশিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশ হল হাবিবের নতুন ভিডিও

আপডেট সময় ১১:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮