ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চান স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাই। বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়েছে। অতীতের কোনো সরকার এমন উন্নয়ন করতে পারেনি।

শুক্রবার সকালে ইউএনও অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকার নারী ও যুবকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নও করছে। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পীরগঞ্জের মেয়র তাজিমুল ইসলাম শামীম, ইউএনও ওয়াহিদা খানম, জেলা আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা প্রমুখ।

অনুষ্ঠানে ১২২ জন ক্ষতিগ্রস্তের মাঝে সাহায্য এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি এবং বিকালে ড. এমএ ওয়াজেদ মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চান স্পিকার

আপডেট সময় ০৮:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮