ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের হৃত্বিকের বিপরীতে জুটি বাঁধছেন ক্যাটরিনা?

অাকাশ বিনোদন ডেস্ক:

জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘ব্যাং ব্যাং’-এর পর নতুন আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করতে পারেন হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার-এর জীবনীমূলক একটি সিনেমায় অভিনয়ের কথাবার্তা চলছে এই দুই তারকার। আনন্দ কুমার পাটনা ভিত্তিক কোচিং সেন্টার ‘সুপার থার্টি’র প্রতিষ্ঠাতা, প্রতিবছর যারা চরম দারিদ্রে বড় হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ত্রিশজনকে বেছে নেয় ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউটস অফ টেকনোলজিস (আইআইটি)-এ ভর্তির সুযোগ করে দিতে।

সম্প্রতি আনন্দ কুমার হৃত্বিক রোশনের সঙ্গে আলাপচারিতার পর নিজের অভিজ্ঞতা টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “এইমাত্র মুম্বাই থেকে পাটনায় ফিরছি। কিন্তু হৃত্বিক রোশনের মতো মহাতারকার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভুলতে পারছি না। যেভাবে তিনি তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছেন, তাতেই প্রমাণ পেয়েছে, কেবল শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবেও তিনি বড়মাপের।”

আনন্দ কুমারের এই টুইটের পর থেকেই কানাঘুষা চলছে, তার বায়োপিকের নায়ক হতে চলেছেন হৃত্বিক রোশনই। এর ঠিক কয়েকদিনের মধ্যেই ক্যাটরিনার সঙ্গে আড্ডার ছবি প্রকাশ করলেন আনন্দ।

নিজের বাড়িতে ক্যাটরিনার হাজির হওয়ার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “দীর্ঘ সময় ধরে আলাপ হলো ক্যাটরিনা কাইফের সঙ্গে।”

সিনে বিশেষজ্ঞরা এরমধ্যেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তারপরও অনেকেই ধারণা করছেন ‘কুইন’খ্যাত নির্মাতা বিকাশ বেহল পরিচালিত আনন্দ কুমারের বায়োপিকের নায়ক-নায়িকা হবেন এই দুজনই!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের হৃত্বিকের বিপরীতে জুটি বাঁধছেন ক্যাটরিনা?

আপডেট সময় ০৫:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭