ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের ভয় নেই: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাইবার জগৎ, জনগণ, শিশু ও নারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এর সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমকর্মীরা সাচ্ছন্দ্যে নির্ভয়ে কাজ করবেন, এতে তাদের কোনো সমস্যা নেই।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাসদের জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বাংলাদেশের গণতন্ত্রে রাজাকার, জঙ্গি ও অপরাধীদের আবারো আমদানি পুনর্বাসনে ওকালতি শুরু করেছেন আর বিএনপি-জামায়াত তাকে ঢাল ও উকিল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট হঠাৎ গজিয়ে ওঠা ফ্রন্ট। তাদের দাবির সারকথা হচ্ছে- সাজাপ্রাপ্ত হত্যাকারী খালেদা জিয়া ও তারেক রহমানসহ যুদ্ধাপরাধী ও খুনি-অপরাধীদের মুক্ত করা। নির্বাচনের আগে তথাকথিত নির্দলীয় সরকারের মধ্য দিয়ে আসলে ভ‚তের সরকার বা অস্বাভাবিক সরকার গঠনের দাবি করছে তারা। এ দুই দাবি কার্যত নির্বাচন বর্জন ও বানচালের পাঁয়তারা।

যুক্তফ্রন্টের এই দাবিগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সারোয়ারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, বিএনপি-জামায়াত কারাগার ও আদালতের বারান্দা থেকে রাজনীতির মাঠে আবার হালাল হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে জনগণ বা গণতন্ত্রের কোনো সম্পৃক্ততা নেই। আদালতের বারান্দার আসামি ও কারাবন্দি আসামিদের নতুন করে আবার রাজনীতির মাঠে নিয়ে আসার প্রকল্প বাস্তবায়নে চক্রান্ত শুরু করেছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের ভয় নেই: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮