ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বিএনপির কোনো নীতি-নৈতিকতা নেই: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একুশে আগস্টের ঘটনায় হতাশ-দিশেহারা। একুশে আগস্টের হামলার জন্য কে দায়ী, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। এতগুলো রায় হলো কেউ কথা বলেনি। বিএনপি তাদের মুখের বিষ ছড়াচ্ছে। তাদের কোনও নীতি-নৈতিকতা নেই।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে সেতু নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকারীদের পালিয়ে যেতেও সহযোগিতা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম।

এ ঘটনায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তিনি বলেন, খালেদা জিয়া ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে প্রায় চব্বিশ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন।

ড. কামাল হোসেন ও ড. বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশের রাজনীতিতে নীতি আদর্শের কথা বলেন, তারা এখন যোগ দিয়েছেন খুনি সন্ত্রাসীদের সঙ্গে।

‌সেতুমন্ত্রী আরো বলেন, ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপিরই লোক, তাই সেনাপ্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করলে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সড়ক নির্মাণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বিএনপির কোনো নীতি-নৈতিকতা নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮