ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কোচ-রেফারি গ্রেফতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের দল ক্লাব ব্রাগের কোচ ইভান লেকোকে। বুধবারের এমন ঘটনায় হইচই পড়ে গেছে বেলজিয়াম ফুটবল অঙ্গনে। ইভানের গ্রেফতারের খবরে উদ্বিগ্ন এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা।

শুধু বেলজিয়াম নয়, ম্যাচ গড়াপেটা এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে ফ্রান্স, লুক্সেমবার্গ, সাইপ্রাস, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং ম্যাসিডোনিয়ার ফুটবলার বিরুদ্ধে। এসব দেশের ৫৭টি জায়গায় ‍পুলিশ তল্লাশি চালায়।

সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের ৪৪টি স্থানে পুলিশ তল্লাশি চালায়। বেলজিয়ামের সর্বোচ্চ জুপিলার প্রো লিগে যে ১৬টি ক্লাব খেলে, তার মধ্যে ক্লাব ব্রাগ, অ্যান্ডারলেখট, গেঙ্ক‌সহ ১০টি ক্লাবে পুলিশ হানা দেয়।

ইভান লেকো ছাড়াও দুজন ফিফা রেফারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সেবাস্তিয়ান ডেলফারিয়ের ও বার্ট ভার্টেনটেন। শুধু তাই নয়, দু‌জন এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ।

ক্লাব ব্রাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌আমরা তদন্তের কাজে সব রকম সহযোগিতা করছি। ইভান লেকো এই মুহূর্তে ক্লাবে নেই। তদন্তের স্বার্থে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ক্লাবটির চেয়ারম্যান বার্ট ভারহেঘে বলেন, ‘‌আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই তদন্তে সাহায্য করছি। তদন্তকারী অফিসাররা বিভিন্ন ফুটবলারের চুক্তির কাগজপত্র এবং অন্য কিছু কাগজপত্র দেখতে চেয়েছিলেন। আমরা সেগুলো দিয়েছি। এগুলো খতিয়ে দেখলেই বোঝা যাবে, আমরা কতটা স্বচ্ছভাবে কাজ করি।

এই অভিযানে বেলজিয়ামের ১৮৪ এবং অন্যদের ৩৬ জন পুলিশ অংশ নেন। বেলজিয়ামের আইনমন্ত্রী কোয়েন গিনস বলেন, ‘‌প্রায় এক বছর ধরে নানা ঘটনার ওপর নজর রাখা হয়েছিল। তারপর এই পদক্ষেপ করা হয়েছে। ম্যাচ গড়াপেটা রুখতে যা যা করার, আমরা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কোচ-রেফারি গ্রেফতার

আপডেট সময় ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮