ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বপ্নের পুরুষ আনিসুল হককে নিয়ে তসলিমা নাসরিনের অভিব্যক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আনিসুল হকের প্রেমে একসময় হাবুডুবু খেয়েছিলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

শুধু তাই নয় তার ছোট বোনও আনিসুল হকের প্রেমে পড়েছিলেন বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন তসলিমা।

ফেসবুকে তিনি লেখেন, ‘ফেসবুকে দেখছি- আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন। এই সেই আনিসুল হক! এখনো চেহারাটা আগের মতোই। যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন! টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন। ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কন্ঠস্বর আমাকে সত্যি সত্যি পাগল করত। প্রতি রাতে ওঁর প্রেমে পড়তাম। আমার প্রেম দেখে আমার ছোট বোনও ওঁর প্রেমে পড়ে বসলো। প্রেম জিনিসটা সত্যিই সংক্রামক।’

এই প্রেম নিয়ে দুই বোনের দ্বন্দ্বের বিষয়টি সমন্ধে কলকাতায় বসবাসরত তসলিমা নাসরিন আরো লেখেন, ‘আনিসুল হককে নিয়ে আমার আর বোনের মধ্যে কী বিশাল যুদ্ধ বেঁধে গেল। আমাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত আমি একটা প্রেমের চিঠি আনিসুল হককে পাঠাব বলে ঠিকই করে ফেলেছিলাম। আর ওদিকে বোনটিও আমার অগোচরে ওঁকে একটা চিঠি পাঠিয়ে দিল। কিছুদিন পর আনিসুল হকের প্রেম-প্রেম একটা চিঠি এলো বোনের কাছে। চিঠিটা আমার হাতেই পড়েছিল। আমার কি আর প্রাণে সয়!

পুরনো সেসব দিনের কথা মনে পড়ছে আর আমার ঠোঁটের কোণে প্রজাপতির মতো উড়ে উড়ে হাসি এসে বসছে। আমার বোনটা যখন এই লেখাটা পড়বে, খুব জোরে হাসবে নাকি আমার মতো নিশব্দে! কৈশোর যখন যায়, একেবারেই কি যায়?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বপ্নের পুরুষ আনিসুল হককে নিয়ে তসলিমা নাসরিনের অভিব্যক্ত

আপডেট সময় ০৫:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭