ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে নির্মিত হচ্ছে হার্ট ফাউন্ডেশন

অাকাশ জাতীয় ডেস্ক:

হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতেও একটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হচ্ছে। বিভাগীয় এই শহরের লক্ষ্মীপুর এলাকায় নিজস্ব জমিতে বিশেষায়িত এই হাসপাতাল গড়ে তোলা হবে।

মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

সেখানে প্রথম পর্যায়ে ১০০ বেড বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। প্রকল্পটি গত ৪ জুলাই অনুমোদিত হয়। এ বছরের জুলাই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।

সমাজসেবা অধিদফতর এটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত হাসপাতালটি ৩টি ফেইজে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে প্রথম ফেইজে ১০তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন নির্মাণ করা হবে। পরবর্তী ২ ফেইজে অপর ৫তলা নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

এ প্রকল্পের আওতায় নির্মিতব্য হাসপাতালে একটি ক্যাথল্যাব ও একটি কার্ডিয়াক অপারেশন থিয়েটার স্থাপন করা হবে। এছাড়াও থাকবে ৮টি আইসিইউ বেড, ৬টি এইচডিইউ বেড, ১০টি সিসিইউ বেড, ৬টি পিসিসিইউ বেড, ৫৩টি জেনারেল বেড এবং ১৭টি কেবিন।

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষ বিনামূল্যে এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাবেন। তিনি বলেন, হৃদরোগ মোকাবিলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

মেনন বলেন, বর্তমান সরকার সব মানুষের মৌলিক চাহিদা পূরণে বিধবা ভাতা, বয়স্কভাতা, যুক্তিযুদ্ধভাতা চালু করেছে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জুলফিকার হায়দার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাজশাহীতে নির্মিত হচ্ছে হার্ট ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮