ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আগামী রোববার (২০ আগস্ট) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। সেখানে বিএনএফ স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে বন্যার পানি কমতে শুরু করেছে কুড়িগ্রামে। শহরের আশপাশের এলাকায় পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। বৃহস্পতিবার সকালে ধরলার পানি ৫৬ সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার রাতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জন।

এবারের বন্যায় জেলার ৯ উপজেলার ৬২টি ইউনিয়নের ৪ লাখ ৬৯ হাজার ২০৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২ হাজার ৩৫১ হেক্টর কৃষি জমি ও ৪৪ কিলোমিটার বাঁধ।

জেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, জেলায় ৮৫২ মেট্রিক টন জিআর চাল ও ২৩ লাখ ৫ হাজার টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭