ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে

অাকাশ জাতীয় ডেস্ক: 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকারের সময়ে দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সারাবিশ্বে আজ উন্নয়নের রোল মডেল আমরা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

শনিবার দুপুর ১২টার দিকে সরকারি অনুদানের চেক ও উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফরিদপুর শহরের বদরপুর আফসানা মঞ্জিলে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এখন থেকেই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী প্রমুখ ।

অনুষ্ঠানে ৩৯৫ জনের মধ্যে ২৭ লাখ ১১ হাজার টাকার চেক ও উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে

আপডেট সময় ০৫:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮