ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপির ভয়াবহ অত্যাচার মানুষ এখনো ভুলে যায়নি: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপির ভয়াবহ অত্যাচার মানুষ এখনো ভুলে যায়নি।

মন্ত্রী আজ সদর উপজেলায় প্রায় ৮ হাজার পরিবারকে শাইলো বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেই সময় দলের অনেক নেতাকর্মীসহ সাধারন মানুষ এলাকায় থাকতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে তখন ভোলায় মিটিং করতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন প্রতিশোধ নেয়নি।

তোফায়েল আহমেদ বলেন, গত ১০ বছরে দেশে অনেক উন্নতি হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা কেউ করেনি এবং করতেও পারবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব শাহবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিএনপির ভয়াবহ অত্যাচার মানুষ এখনো ভুলে যায়নি: তোফায়েল

আপডেট সময় ১১:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮