ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর?

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিমহলে গুঞ্জন চলছে- মরণরোগ ক্যান্সারে আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর!

এ বিষয়ে ঋষি কাপুরের বড় ভাই অভিনেতা রণধীর কাপুরকে জিজ্ঞেস করা হলে তিনি খবরটি গুজব বলে উড়িয়ে দেন।

ঋষি কাপুর কোন রোগে আক্রান্ত সে প্রশ্নে রণধীর জানান, তিনি নিজেও জানেন না যে তার ভাইয়ের কি অসুখ হয়েছে।

আর সে কারণেই ঋষি কাপুর এখন চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর অর্থাৎ ঋষি কাপুরের মা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্য অনুষ্ঠানে বলিউড মহলের প্রায় সবাই উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি ঋষি কাপুর, স্ত্রী নীতু সিং ও প্রিয় দৌহিত্র রণবীর কাপুরকে।

সে কারণেই গুঞ্জন ওঠে যে, ক্যান্সারের চিকিৎসার মধ্যবর্তীকালীন ঋষি কাপুর মায়ের শেষকৃত্যে হাজির হতে পারেননি। বাবার চিকিৎসার্থে যুক্তরাষ্ট্র হতে দাদিমার শেষকৃত্যে বান্ধবী আলিয়া ভাটের ভিডিওকলের মাধ্যমে যোগ দেন রণবীর কাপুর।

চিকিৎসা শেষে শিগগিরই মা-বাবাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন বলে জানান রণবীর কাপুর।

এ মুহূর্তে ‘শামসেরা’ ছবির শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করছেন রণবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর?

আপডেট সময় ০৫:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮