অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন (মুশা মিয়া) গণসংযোগ করে চলেছেন।
তিনি মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাতৈর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাটবাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। মুশা মিয়া গত ৩ বছর ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নসহ হাটবাজারে গণসংযোগ চালিয়ে আসছেন।
পর পর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া গত ২০০৮ সালেও জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে মুশা মিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০০৮ সালে মনোনয়ন চাইলে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরবর্তী নির্বাচনে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
সে কারণে এখনও আমি নির্বাচনী মাঠে আছি। গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক মোশাররফ চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মলয় কুমার বোস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী সেলিমুজ্জামান সেলিম, সাবেক ছাত্র নেতা রাহাদুল আক্তার তপন, জেলা ছাত্রলীগের সদস্য এহসান, চতুল ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল খান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 























