ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ওয়েব সিরিজে সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সালমান খান অভিনয় ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ছাড়াও তিনি মানবিক বিষয় নিয়ে কাজ করে থাকেন। নিজের প্রতিষ্ঠান এসকেএফ (সালমান খান ফিল্মস) থেকে প্রযোজনাও করছেন তিনি।

শিগগিরই তার প্রযোজনায় ‘লাভযাত্রী’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অভিরাজকে মিনাওয়ালা। এছাড়াও আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে কাজ করেছেন তিনি।

ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বলা যায় অভিনয়ের বাইরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত সালমান। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন টেলিভিশন অনুষ্ঠানও নির্মাণ করবেন তিনি। তবে তার আগে একটি ওয়েব সিরিজ নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন।

বর্তমানে কয়েকটি চিত্রনাট্য হাতে নিয়েছেন। যেগুলো লেখার কাজও শুরু করে দিয়েছেন। মূলত শিশুদের উপযোগী ওয়েব সিরিজ বানাবেন সালমান। তার লক্ষ্য পরিবারের সবাইকে একসঙ্গে বিনোদন দেয়া এবং সে রকম অনুষ্ঠান পরিবেশন করা।

সে জন্য ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। এ মুহূর্তে ভারত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ বলিউড অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ওয়েব সিরিজে সালমান খান

আপডেট সময় ০৭:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮