ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনহার ভাইয়ের দুর্নীতির তদন্ত শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

আমেরিকায় অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিংহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে অর্থ পাচার ও নিয়ম বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নগদ দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৩০ লাখ টাকায় চার হাজার বর্গফুটের বাড়ি ক্রয়, বিদেশে অর্থপাচার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে রয়েছে।

আর এসব অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে।

দুদক মহাপরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘আগে অনুসন্ধান প্রমাণিত হওয়া জরুরী। প্রমাণিত হতে হলে সেটি আইনের যে গতি আছে সেটার ভিত্তিতেই চলবে। কাকে আনা হবে বা ধরা হবে সেটিতো এখন বিচার্য বিষয় নয়।’

এর আগে পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার জড়িত থাকার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। প্রভাব খাটিয়ে একাধিকবার দুইটি প্লটের এলাকা ও আয়তন বদলাতে রাজউককে বাধ্য করেছেন বলেও তথ্য পায় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি। এছাড়াও সংরক্ষিত কোটায় নিজের ভাইয়ের নামে বরাদ্দ প্লটের মালিকানা পরে নিজের নামে দেখিয়েছেন বিচারপতি সিনহা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিনহার ভাইয়ের দুর্নীতির তদন্ত শুরু

আপডেট সময় ০২:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮