ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে সতর্ক থাকুন

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে দলের নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন, ‘আত্মতুষ্টিতে থাকা যাবে না, আত্মতুষ্টি মানেই পতন। প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে সরকারি সফরের পর দেশে ফিরেই গণভবনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জনসমর্থন ও একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করতে পারায় টানা দুই মেয়াদে দেশের মর্যাদাপূর্ণ সব অর্জন সম্ভব হয়েছে। তবে ষড়যন্ত্রের এখনো শেষ হয়নি, এটা মাথায় রেখেই চলতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দলের সাফল্য সব জায়গায় তুলে ধরতে হবে। ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশকে সবচেয়ে এগিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দেশে বিদেশে সব অর্জন জনগণকে উৎসর্গ করেছেন তিনি।

সফরকালে মানবিক দিক বিবেচনায় বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে শান্তিপূর্ণ কূটনীতিক প্রচেষ্টার জন্য পাওয়া দুটি আন্তর্জাতিক পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করে তিনি।

এর আগে সকাল নয়টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (নম্বর বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে সতর্ক থাকুন

আপডেট সময় ০১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮