ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যের নামে গণতন্ত্রের অধিকার হরণ করছেন ড.কামালরা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারিপুরে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যের নেতাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ঐক্যের নামে তারা মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে মাদারীপুরে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘রাজধানীতে বিএনপির ডাকা শনিবারের সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সহ্য করা হবে না।’

তিনি বলেন, ‘যে কারোই সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার আছে। তবে সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোনোক্রমেই সহ্য করা যাবে না।

সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এধরণের সমাবেশ মেনে নেবে না। এজন্যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রাজৈর উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐক্যের নামে গণতন্ত্রের অধিকার হরণ করছেন ড.কামালরা

আপডেট সময় ১২:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮