ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাসিক মেয়র লিটন দায়িত্ব গ্রহণ করবেন ৭ অক্টোবর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী ৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে রাজশাহী ফিরে লিটন নিজেই এ কথা জানিয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে ট্রেনযোগে তিনি খুলনা থেকে রাজশাহী ফেরেন। এ সময় স্টেশনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে লিটন বলেন, আগামী ৭ অক্টোবর আমার দায়িত্বগ্রহণ করার তারিখ নির্ধারিত হয়েছে। সেদিনই আমি অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।

তিনি বলেন, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও খুলনার মেয়র আসবেন। দায়িত্ব নেয়ার পর পুরো শহরকে আবার ঢেলে সাজানোর কাজ শুরু করব। রাজশাহীকে দেশের সেরা শহরে পরিণত করতে চাই।

এর আগে গত ৩০ জুলাই রাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।

আগামী ৭ অক্টোবর লিটন দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি মেয়র পদে বিজয়ী হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাসিক মেয়র লিটন দায়িত্ব গ্রহণ করবেন ৭ অক্টোবর

আপডেট সময় ০৯:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮