ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

বিশৃঙ্খলা করলে কঠিন হস্তে দমন

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২৯ তারিখে সমাবেশ করবে। তাদের অনুমতি দেয়া হয়েছে। তবে সমাবেশের নামে তারা যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠিন হস্তে দমন করবে।

রাজবাড়ীর পাংশায় গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেবে না বলে জানান মন্ত্রী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কিন্তু আপনারা রাজপথে থাকবেন। কাউকে রাজপথ দখল করে সভা-সমাবেশ করতে দেয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতেই প্রার্থী মনোনয়ন দেয়া হবে। প্রার্থী মনোনয়ন দেয়ার একমাত্র ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অক্টোবর মাসের মধ্যেই আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, বিলবোর্ড করে ছবি দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি একটি ভুয়া দল। কর্মকাণ্ডের জন্যই তাদের নেত্রী জেলে আটকে আছে। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্ল–ুল হাকিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মো. আজগর আলী। পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল মোর্শেদ আরুজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সেতুমন্ত্রী বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে পাংশায় আসেন। এরপর সেখানে তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি থেকে রাজবাড়ী তালতলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। বিকালে তিনি রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প

বিশৃঙ্খলা করলে কঠিন হস্তে দমন

আপডেট সময় ০২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮