ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

সুচতুরভাবে বিএনপি নেত্রীবৃন্দ খালেদা তারেককে মাইনাস করেছে’

অাকাশ জাতীয় ডেস্ক: 

সুচতুরভাবে বিএনপি নেত্রীবৃন্দ খালেদা ও তারেককে মাইনাস করেছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ড. কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরীকে ভাড়া করে অত্যন্ত সুচতুরভাবে তারা (বিএনপি) বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করছে। তারা(বিএনপি) চায় না বেগম জিয়া মুক্তি পাক। তারা (বিএনপি) চায় খালেদা জিয়া কারাগারেই থাক। আর এখন বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির নামে যা বলছেন তা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধোকা দেওয়ার জন্যই বলছে।

বোধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন এবং বি. চৌধুরী ভাড়ায় খেলছে মন্তব্য করে তিনি বলেন, খেলোয়াড় যেমন ভাড়ায় খেলে উনারাও ২০ দলীয় জোটে এখন ভাড়ায় খাটতে গেছে। ভাড়া করা খেলোয়াড় যেমন পেমেন্ট অনুযায়ি খেলে এখন ড. কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরী কতটুকু খেলে নাকি মাঝপথে চলে যায় সেটায় দেখার বিষয়।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক জাতীয় ঐক্যের নামে কিছু নেতা একসাথে বসেছিলেন তাদের মধ্যে ড. কামাল হোসেন তিনি ১/১১কুশিলবদের প্রধান উপদেষ্টা ছিলেন। আর সেখানে ব্যারিষ্টার মঈনুল হোসেনও ছিলেন। অর্থাৎ এই ঐক্য হচ্ছে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী, জঙ্গীগোষ্টি, সাম্প্রদায়িকগোষ্টি এবং ১/১১`র কুশিলবদের একটি ঐক্য। এখানে জনগণের কোন সংশ্লেষ নাই।

আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ২০১৩,১৪ এবং ১৫ সালের মতো জনগণের পাশে থেকে সকল ষড়যন্ত্রের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আয়োজক সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্র নায়িকা নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

সুচতুরভাবে বিএনপি নেত্রীবৃন্দ খালেদা তারেককে মাইনাস করেছে’

আপডেট সময় ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮