ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শেষ মুহূর্তেও বদল হতে পারে আ’লীগের প্রার্থী

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্তের পথে থাকলেও শেষ মুহূর্তে কিছু আসনে পরিবর্তন আসতে পারে। দলটির শীর্ষ নেতারা জানান, প্রার্থী মনোনয়নের জন্য নানা মাধ্যমে তথ্য সংগ্রহের পরও কিছু অসঙ্গতি ধরা পড়ছে।

দেখা গেছে, বিতর্কিত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্তদের নামও তালিকায় এসেছে। দলের হাইকমান্ড মনে করছেন এ ধরনের ব্যক্তিরা জনপ্রিয়তা হারিয়েছেন। তাই তারা মনোনয়ন পাবেন না।

সূত্র জানায়, মনোনয়ন চূড়ান্তকরণের অংশ হিসেবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতাধিক আসনে মনোনয়ন পরিবর্তনের তালিকা করেছেন। এলাকায় যারা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাদের নাম তালিকায় রয়েছে। বিশেষ করে যারা এমপি হয়ে শুধু নিজেদের আখের গুছিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন, সম্পদের পাহাড় গড়েছেন, তারা কোনোভাবেই মনোনয়ন পাবেন না।

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ- বিশেষ করে যাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা হামলা, মামলা ও নাজেহালের শিকার হয়েছেন তাদের পুনরায় মানোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

ক্ষমতাসীন দলটির নেতারা মনে করছেন, যেসব মাধ্যমে জরিপ হচ্ছে, সেসব মাধ্যমে প্রভাব বিস্তার করে অনেকেই নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। কিছু জরিপ রিপোর্টে পক্ষপাতিত্ব করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। তাই কোনো একক জরিপ রিপোর্ট দেখে মনোনয়ন চূড়ান্ত করা হবে না। বিভিন্ন গণমাধ্যমে প্রার্থী হিসেবে কারও কারও নাম এলেও সার্বিক বিবেচনায় তারা প্রার্থী হওয়ার যোগ্য নন।

নানা বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যশোর-২-এ মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন মনোনয়ন পেতে পারেন। চাঁদপুর-৪-এ মনোনয়ন পেতে পারেন শফিকুর রহমান। নেত্রকোনা-৫-এ আহমদ হোসেনের নাম শক্তভাবে বিবেচনায় রয়েছে। এছাড়া ঢাকার ৩-৪টি আসনে বর্তমান এমপিরা মনোনয়ন না-ও পেতে পারেন। এসব আসনে আসতে পারে নতুন মুখ।

৩১ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। সংশোধন হতে তাদের বারবার সতর্ক করেন তিনি। পরবর্তী সময়ে একাধিকবার তিনি জানান, দলে কোন্দল সৃষ্টিকারী, দুর্নীতিবাজ, বিতর্কিত ও স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্তদের মনোনয়ন দেয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শেষ মুহূর্তেও বদল হতে পারে আ’লীগের প্রার্থী

আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮