ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয়াঙ্কা নয় সালমানের সঙ্গে যাবে ক্যাটরিনা

আকাশ বিনোদন ডেস্ক: 

আগামী ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এতে প্রধান চরিত্র হিসেবে আছেন বলিউড খ্যাত ভাইজান। আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদানের ‘অজুহাত’ দিয়ে ‘ভারত’ থেকে প্রিয়াঙ্কা চোপড়া নাম প্রত্যাহার করা হয়। কিছুদিন পর সালমান জানান, প্রিয়াঙ্কার পরিবর্তে যুক্ত হচ্ছেন ক্যাটরিনা কাইফ।

আর এ ছবিরই স্যুটিং করতে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে যাবেন সালমান-ক্যাটরিনা।

‘ভারত’ ছবির সেটে ক্যাটের যোগদানের পরই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। কারণ ভক্তরা সালমান-ক্যাটরিনা জুটিকে খুব পছন্দ করেন। এক সময় ক্যাটরিনার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান। যদিও তাদের বিচ্ছেদ হয়েছে, তবে সুসম্পর্ক আজো আছে।

‘ভারত’ সম্পর্কে সালমান খান বলেছিলেন, এ ছবিতে কাজ করার জন্য তার বোন অর্পিতা খান শর্মাকে প্রিয়াঙ্কা চোপড়া হাজার বার কল দিয়েছিলেন।

শুধু অর্পিতাই নন, পরিচালক আলি আব্বাস জাফরকেও অনুরোধ করেছিলেন প্রিয়াঙ্কা। সালমান আরো বলেছিলেন, হয়তো প্রিয়াঙ্কা তার সঙ্গে কাজ করতে চান না অথবা বলিউডেই কাজ করতে চান না।

কিছুদিন আগে ইউরোপের দেশ মালটায় শেষ হয় ‘ভারত’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং। সালমান ও ক্যাটরিনা শুটিং সেট থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল।

এবার পরবর্তী শিডিউলের শুটিং শুরু হতে যাচ্ছে। ছবিটির শুটিং হবে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে। পরিচালক আলি আব্বাস জাফর টুইটারে জানিয়েছেন, ভারত টিমের পরবর্তী ঘর হতে যাচ্ছে আবুধাবি। সঙ্গে তিনি কয়েকটি সুন্দর ছবিও শেয়ার করেছেন।

ক্যাপশনে লেখেন: আবুধাবি যাওয়ার সব প্রস্তুত, ‘ভারত’ টিমের পরবর্তী গন্তব্য…

‘ভারত’ নিয়ে ষষ্ঠবারের মতো পর্দার জুটি হলেন সালমান ও ক্যাটরিনা। এর আগে তারা ‘পেয়ার কিঁয়ু কিয়া’, ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে জুটি বেঁধেছিলেন।

বলা হচ্ছে, কোরিয়ান ‘অডে টু মাই ফাদার’ ছবির রিমেক হচ্ছে ‘ভারত’। ছবিটিতে সালমান ও ক্যাটরিনাকে পাঁচটি ভিন্ন চেহারায় দেখা যাবে। ছবিতে তাদের ১৮ থেকে ৬০ বছর বয়সের যাত্রাকাল উপস্থাপন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রিয়াঙ্কা নয় সালমানের সঙ্গে যাবে ক্যাটরিনা

আপডেট সময় ১০:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮