ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

বিএনপি ১০ বছরে পারেনি, পারবেও না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি গত ১০ বছরে বিভিন্ন সময় আন্দোলনের ঘোষণা দিয়েও কিছু করতে পারেনি, আগামী দিনেও পারবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ এখন নির্বাচনী মুডে আছে, তাই কোনো আন্দোলনের ডাকে সাড়া দেবে না বলেও মনে করেন তিনি।

রবিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়কপথে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে ওবায়দুল কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দিয়েছে। গতকাল প্রতিনিধি দলটি ঢাকা থেকে রওয়ানা করে এবং বেশ কয়েকটি জনসভায় নেতারা ভাষণ দেন।

বেলা ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীতে পৌঁছায় প্রতিনিধি দলটি। এরপর লোহাগাড়ায় মেহেরুন্নেসা স্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তাদের। বিকাল তিনটায় কক্সবাজারের চকরিয়া বাসস্ট্যান্ড ও চারটায় ঈদগাঁ মাঠে পথসভা হবে। কর্মসূচি শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলন গেছে, তারপর গেল ছাত্র আন্দোলন, তখনও তারা কিছুই করতে পারেনি। ১০ বছরেও কিছু হয়নি।’

বিএনপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই মাসে না ওই মাসে, এই বছর না ওই বছর- আন্দোলন হবে কোন বছর?’ এ সময় তিনি জানান, আগামী দিনেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। তারা গুজব সন্ত্রাস করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করতে হবে।’ আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি গুজব সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। কোনো জোট দিয়েই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।’

প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

বিএনপি ১০ বছরে পারেনি, পারবেও না: কাদের

আপডেট সময় ০১:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮