ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিএনপির নামে প্রার্থীতালিকা ভুয়া: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কিছু সংবাদপত্র বিএনপিদলীয় প্রার্থীতালিকা প্রকাশ করছে, যা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া বলে জানিয়েছেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে তিনি দলীয় ও জোটের নেতা-কর্মী ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নজরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্যে দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় তারা বিস্মিত ও হতবাক। সংবাদপত্রে প্রকাশিত এই তালিকা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

এ ধরনের আজগুবি ও মিথ্যা খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে বলে মনে করে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই নেতা বলেন, ‘এই সংবাদ প্রকাশের উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।’

প্রকৃত তথ্য না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় বিএনপির নেতার বিবৃতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিএনপির নামে প্রার্থীতালিকা ভুয়া: নজরুল

আপডেট সময় ০১:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮