ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারদলীয় চিকিৎসক রহস্যজনক: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক: 

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে আগে নিয়মিত ফিজিওথেরাপি দিতেন ঢাকা মেডিকেল কলেজের একজন সিনিয়র অভিজ্ঞ থেরাপিস্ট। পরে তাকে পরিবর্তন করে সরকারদলীয় মনোভাবাপন্ন একজন নতুন অনভিজ্ঞ থেরাপিস্টকে নিয়োগ দেয়া হয়েছে, যা রহস্যজনক।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। তার মানবাধিকারকে হরণ করে তাকে তীব্র কষ্ট দিয়ে তিলে তিলে জীবন বিপন্ন করারই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার।

এ সময় রিজভী ইভিএম প্রসঙ্গে ভারতের দিল্লির উদাহরণ টেনে বলেন, সম্প্রতি ইভিএমে কারচুপির জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট বাতিল হয়ে গেছে। এর পর থেকে সেখানে ইভিএমের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ছাত্ররা।

তিনি বলেন, এসব জানার পরও বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তাড়াহুড়া করে তিন হাজার ৮২৫ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলসহ জনসমাজের নানাস্তরের সংগঠন ও প্রতিষ্ঠান ইলেকট্রনিক ভোটিং মেশিন আগামী নির্বাচনে ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের নিকট আপত্তি জানিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনারও সেই আপত্তিতে সাড়া দিয়ে আগামী জাতীয় নির্বাচনে এটি ব্যবহার হবে না বলে জানিয়েছিলেন।

অথচ গতকাল একনেকে দেড় লাখ ইভিএম সংগ্রহ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সরকার জনগণকে ত্যাজ্য করে জালিয়াতির মেশিন ইভিএমের ওপর নির্ভরশীল হয়েছে। এ ছাড়া সরকারের আর উপায় নেই।

কারণ সরকারের নির্বাচন দরকার, কিন্তু ভোট দরকার নেই। সরকারের কাছে ইভিএম কেনা অত্যন্ত জরুরি এ জন্য যে, ভোটগ্রহণের দিন এই মেশিন ব্যবহার হলে ভোটারদের প্রয়োজন হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারদলীয় চিকিৎসক রহস্যজনক: রিজভী

আপডেট সময় ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮