ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

অবাক লাগে জনগণ এখনো নিশ্চুপ: এমাজউদ্দীন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, যে জন্য এই রাষ্ট্র তৈরি, যে জন্য দেশ স্বাধীন করা হয়েছে সেই দেশ এখন গণতন্ত্রহীনতায় ভুগছে। আমার ভাবতে অবাক লাগে দেশের জনগণ এখনো নিশ্চুপ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অমর প্রকাশনার ‘কাজী জাফর আহমদ স্মারক গ্রন্থ এবং আমার রাজনীতির ৬০ বছর জোয়ার ভাটার কথন’ দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

সেখানে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, অ্যাডভোকেট মজিবুর রহমান, আলহাজ সেলিম মাস্টার, আতিকুর রহমান প্রমুখ।

এমাজউদ্দীন আহমদ বলেন, দেশের প্রত্যেকটি সোশ্যাল ফোর্স আজ বিভক্ত। তাই দেশের সমাজকে উন্নত করা যাচ্ছে না। গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাচ্ছে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সমাজের উন্নত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বলা হচ্ছে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু যে দেশে ১০০ ভাগের মধ্যে ৩৭ ভাগ অশিক্ষিত, মানবেতর জীবনযাপন করছে সেই দেশে উন্নয়নের ধারা বইছে এটা বলা যাবে না।

বর্তমান শিক্ষাব্যবস্থাকে আধুনিক বলা যাবে না, সনাতনও বলা যাবে না মন্তব্য করে তিনি বলেন, কাজী জাফর শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সে সময়ের সরকারের সাহায্য না পেয়ে তিনি তা করতে পারেননি। তাই বর্তমান যুবসমাজকে শিক্ষাব্যবস্থা আধুনিক করার জন্য এগিয়ে আসতে হবে। কাজী জাফরের সেই প্রচেষ্টাকে সফল করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

অবাক লাগে জনগণ এখনো নিশ্চুপ: এমাজউদ্দীন

আপডেট সময় ১০:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮