ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুষ্ঠানিকভাবে শীর্ষে জার্মানি, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

কনফেডারেশন্স কাপের শিরোপা জেতার পরপরই অনানুষ্ঠানিকভাবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় জার্মানি। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। রোববার রাতে চিলিকে হারিয়ে শিরোপা জেতা জার্মানরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিল। বৃহস্পতিবার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ দল দুই ধাপ এগিয়ে ১৯০ নম্বরে ওঠে এসেছে।কনফেডারেশন্স কাপের শিরোপা জেতার পরপরই অনানুষ্ঠানিকভাবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় জার্মানি। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। রোববার রাতে চিলিকে হারিয়ে শিরোপা জেতা জার্মানরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিল। বৃহস্পতিবার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ দল দুই ধাপ এগিয়ে ১৯০ নম্বরে ওঠে এসেছে।
গত এপ্রিল থেকেই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। তবে কনফেডারেশন্স কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে দুই ধাপ এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনাকে টপকে শীর্ষে জায়গা করে নিল জার্মানি। প্রায় দুই বছর পর শীর্ষে ফিরল ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নরা।
উন্নতি হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালেরও। চার ধাপ এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল চার নম্বরে ওঠে এসেছে। অন্যদিকে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠলেও পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়ায় তিন ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেল চিলি। জার্মানির কাছে শীর্ষস্থান হারানো ব্রাজিলের চেয়ে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে আর্জেন্টিনা।
দারুণ উন্নতি করেছে সুইজারল্যান্ড। সুইসরা চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ওঠে এসেছে। অন্যদিকে চার ধাপ উন্নতি হয়েছে পোল্যান্ড। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
ছয় নম্বরে ওঠে আসা পোলিশদের এটাই ইতিহাসের সেরা র‌্যাঙ্কিং। তিন ধাপ করে অবনতি হয়েছে কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়ামের। এই দেশ তিনটি যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে।
২০১০ বিশ্বকাপের শিরোপা জেতা স্পেনের অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে স্প্যানিশরা ১১ নম্বরে নেমে গেছে। ইতালি ১১ এবং ইংল্যান্ড ১২ নম্বরে রয়েছে। ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ডস আরো এক ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আনুষ্ঠানিকভাবে শীর্ষে জার্মানি, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

আপডেট সময় ১২:০০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭