ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম

রাজনীতিতে দেউলিয়া বিএনপি এখন আমেরিকামুখি: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। এজন্যই দলটি দেশের জনগণের ওপর আস্থা রাখতে না পেরে আমেরিকায় দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন। এর আগে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে বিএনপি-জামায়াত বিচার বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ২০১৫ সালে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পেট্রলবোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি।’

‘বিএনপির প্রত্যেকটি দাবি জনবিচ্ছিন্ন, ব্যক্তিগত ক্ষমতা যাওয়ার কৌশল। তাই বিএনপির দাবির প্রতি জনগণের সমর্থন না থাকায় তারা কোনো আন্দোলনে গড়ে তুলতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। একমাত্র রাজনৈতিকভাবে দেউলিয়া হলেই কেউ লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্না দিতে পারে। এতে প্রমাণিত হয়েছে এদেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হানিফ বলেন, ‘বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। এর বাইরে উনার ব্যক্তিগত চিকিৎসক কোন পর্যায়ে আছেন যে উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না। এর মাধ্যমে প্রমাণিত হয় তারা চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়।’

এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদের, কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিতে দেউলিয়া বিএনপি এখন আমেরিকামুখি: হানিফ

আপডেট সময় ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮