ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপি প্রমাণ করেছে তারা ধোঁকাবাজ: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি একটি ধোঁকাবাজ ও জালিয়াত দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপির আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) গত বছর বলেছিল ভারতের বিজেপির সভাপতি অমিত শাহ্ তাদেরকে ফোন করেছে। পরে অমিত শাহ্’র অফিস থেকে বলা হলো অমিত শাহ্’র পক্ষ থেকে কোনো ফোন করা হয়নি। তারপর মার্কিন সিনেটর ও পাঁচজন কংগ্রেসমেনের সই জাল করে বিবৃতি দিল। সর্বশেষ তারা (বিএনপি) প্রচার করল জাতিসংঘ তাদের ডেকেছে।’

‘পরবর্তী সময়ে দেখতে পেলাম জাতিসংঘের অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ‘আমরা তাদেরকে ডাকিনি’। তারাই (বিএনপিই) আমাদের সাথে দেখা করতে চেয়েছে। আর জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে গিয়ে তারা (বিএনপি) জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা অ্যাসিস্টেন্ট সেক্রেটারির সঙ্গে দেখা করেছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সুতরাং বিএনপি এসব করে প্রমাণ করেছে তারা একটি ধোঁকাবাজ, জালিয়াত এবং মিথ্যাবাদী দল।’

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ার প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা একশ মানুষ জোগাড় করতে পারে না তারা আবার জাতীয় ঐক্য করবে। আর এদের সাথে নাকি বিএনপির সখ্য হয়েছে। এরা কারা? বদরুদ্দোজা চৌধুরী ছাড়া বাকিরা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছেন। তারা নাকি এখন তাদের আদর্শকে বিসর্জন দিয়ে বিএনপির সাথে সখ্য করবেন। যেখানে আফগানিস্তানের ট্রেনিংপ্রাপ্ত নেতারা ২০ দলীয় জোটের মধ্যে আছে। যারা জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক তাদের সঙ্গে নাকি তারা সখ্য করবেন।’

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এতো দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না। নির্বাচন খুবই সন্নিকটে। সুতরাং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি প্রমাণ করেছে তারা ধোঁকাবাজ: হাছান

আপডেট সময় ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮