ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে গুলিতে পাঁচ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত সিরাজুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি টহলদল রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় যায়। সেখানে কয়েকজনকে দেখতে পেয়ে র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর অন্যরা পালিয়ে গেলেও সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‌্যাব। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান শিবলী মোস্তফা। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাটোরে গুলিতে পাঁচ মামলার আসামি নিহত

আপডেট সময় ০১:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮