ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার সঠিক ও উপযুক্ত চিকিৎসা হবে না এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন।

রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ মেডিকেল বোর্ড নিয়ে তারা অসন্তুষ্ট।

তিনি বলেন, আমরা মনে করি না যে সরকারদলীয় চিকিৎসকদের দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা হবে। এটি আমরা বিশ্বাস করতে পারছি না।

আগে যারা খালেদার চিকিৎসা করতেন, তাদের অন্তর্ভুক্ত করে নতুন করে মেডিকেল বোর্ড করে সেই বোর্ডের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দেয়ার দাবি জানান দলটির এ জ্যেষ্ঠ নেতা।

গত ৯ সেপ্টেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকের প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, আমাদের কিন্তু ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন, আমাদের নেত্রীর কিছুসংখ্যক চিকিৎসক, যারা তার চিকিৎসা করে থাকেন এবং সরকারের কিছু চিকিৎসক দিয়ে একসঙ্গে একটি মেডিকেল বোর্ড করবে।

তিনি বলেন, আমরা হতাশ হয়েছি। যখন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তখন দেখা গেল শুধু সরকারের দেয়া ডাক্তারদের দিয়ে এ বোর্ড করা হয়েছে। আমরা মনে করি, সরকার সমর্থিত চিকিৎসকদের দিয়ে যে বোর্ড করা হয়েছে, সেই বোর্ডের পরামর্শে সঠিক চিকিৎসা হবে না।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজার রায়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে অন্যান্য মামলায় তিনি আদালতে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

গত ৯ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে ৭৩ বছর বয়সী খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানানোর পর গত বৃহস্পতিবার এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এ বোর্ডের সদস্যরা শনিবার কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

বিএনপি ইতিমধ্যে অভিযোগ করেছে, সরকারের পছন্দ অনুযায়ী প্রতিবেদন তৈরির পরিকল্পনা থেকে অনুগত ও পছন্দের লোক দিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বিএনপি তাদের নেত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউ কিংবা সিএমএইচে ভর্তির প্রস্তাব দেয়া হলেও তা গ্রহণ করেননি খালেদা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না: বিএনপি

আপডেট সময় ০৩:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮