ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সরকারের চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা হবে না: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন।

রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় সরকারি দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাবেক এ প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না দিয়ে ক্ষমতাসীন দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ক্ষমতাসীনদের অনুগত চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে প্রথমে শেখ হাসিনাকে রিপোর্ট করবেন, তার পর শেখ হাসিনা যা বলে দেবেন সেই অনুযায়ী চিকিৎসা চলবে।

গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলার মাসুল একদিন দিতে হবে বলে হুশিয়ার দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা অনিশ্চিত

সরকারের চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা হবে না: মোশাররফ

আপডেট সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮