ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দুপুরে খালেদা জিয়াকে দেখতে যাবে মেডিকেল বোর্ড

অাকাশ জাতীয় ডেস্ক: 

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে শনিবার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ কথা জানিয়েছেন।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

এ ব্যাপারে জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‌‘হাসপাতাল থেকে আমাদের লিখিতভাবে জানানো হয়েছে, শনিবাল সকাল সাড়ে ১১টায় মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার কাছে আসবে। চিকিৎসকদের সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।’

এদিকে খালেদার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

দুপুরে খালেদা জিয়াকে দেখতে যাবে মেডিকেল বোর্ড

আপডেট সময় ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮