ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সুষ্ঠু নির্বাচনে বাধা প্রধানমন্ত্রী নিজেই : রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচন কমিশনকে সহযোগিতা করার বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে।

সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং ইসিকে তার সহযোগিতা দেয়ার অর্থ হল ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। আমরা বলে দিতে চাই, সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্ভব শক্তিমান উল্লেখ করে রিজভী বলেন, আইন, বিচার, মামলা, মোকদ্দমা সবই শেখ হাসিনার করায়ত্তে। তল্লাশি, গ্রেফতার, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলার ছড়াছড়ি সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখার জন্যই সংবাদপত্রের কণ্ঠরোধ ও বিরোধী রাজনীতিকদের নির্বিচারে কারাগারে নিক্ষেপ করছেন।

যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কায় তিনি ছুটে বেড়াচ্ছেন দিগ্বিদিক। রিজভী বলেন, আমরা বলতে চাই, সরকার গোপন সহিংস পরিকল্পনার ছক আঁটছে বিরোধী দলের কর্মসূচিকে জনগণের সামনে বিভ্রান্ত ও কালিমা লিপ্ত করার জন্য।

তাদের বানোয়াট মামলার শিকার হয়েছেন দেশের বর্ষীয়ান নেতা ও গুরুতর অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। প্রহসন ও হাস্যকর মামলা দেয়া হয়েছে অ্যাডভোকেট রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মতো প্রবীণ ও বরেণ্য আইনজীবীসহ বিএনপির ক্ষুদ্র জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম এ মালেক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও শহীদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ, কণ্ঠশিল্পী মনির খান, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ, শেখ মো. শামীম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার ওয়াহিদা, সাবেরা আলাউদ্দিন, কাজী মফিজুর রহমানসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ শাহজাদা মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হকসহ ১০৫ জনের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর উত্তরা পশ্চিম থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

নেতাদের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে নয়াপল্টনে বৃহস্পতিবার সকালে মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে পূর্বঘোষিত একটি আলোচনা সভা পুলিশ করতে না দেয়ার ঘটনারও নিন্দা জানান রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সুষ্ঠু নির্বাচনে বাধা প্রধানমন্ত্রী নিজেই : রিজভী

আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮