ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু মেডিকেলের অনুষ্ঠানে চিকিৎসকদের আচরণ শেখানোর তাগিদ

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু মেডিকেলের এক অনুষ্ঠানে চিকিৎসকদের আচরণ শেখানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ সেলিম।

বলেছেন, ‘বাংলাদেশে চিকিৎসা সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে। দেশে অনেক নামিদামি চিকিৎসক আছেন। কিন্তু কিছু চিকিৎসকের বিহেভিয়ার (আচরণ) ভাল না। পত্রপত্রিকায় নানা অভিযোগে এসেছে। চিকিৎসকরা রোগীর সঙ্গে কীভাবে আচরণ করবেন তার একটা গাইডলাইন হওয়া দরকার।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ সেলিম।

দেশে বিভিন্ন হাসপাতালে নানা সময়ে রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ আসে। তাছাড়া চিকিৎসকরা যাচ্ছে তাই করে রোগী দেখেন বলেও কথা ওঠে।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ‘আপা’ ডাকায় রোগীর স্বজনকে পেটান ইন্টার্ন চিকিৎসকরা। এ জন্য সেই রোগীকে ছাড়পত্র দিয়ে দেয় হাসপাতাল থেকে। পরে তার মৃত্যু হয়। তদন্তেও এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহারের ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটে। এ ঘটনায় উল্টো ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের জিম্মি করে ধর্মঘট করে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জেও এক চিকিৎসকের বিরুদ্ধেও রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

শেখ সেলিম বলেন, ‘আমাদের দেশে অনেক নামীদামি চিকিৎসক আছে। অনেক ভাল চিকিৎসক আছে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোকের বিহেভিয়ার (আচরণ) ভাল না। কিছু কিছু কিছু চিকিৎসকের বিহেভিয়ার (আচরণ) ভাল না। চিকিৎসকদের আচরণ নিয়ে পত্রপত্রিকায় নানা অভিযোগে এসেছে। সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না।’

‘আমার চিকিৎসাসেবা বিষয়ে অভিজ্ঞতা আছে। স্বাস্থ্যসেবার জন্য একটি ওরিয়েন্টশন কোর্স আছে। আমাদের কারিকুলামে প্রথম বর্ষ থেকে ওরিয়েন্টশন কোর্সকে অর্ন্তভুক্ত করতে হবে।’

বাংলাদেশে চিকিৎসকরা অল্প সময় নিয়ে রোগী দেখেন বলে চিকিৎসাসেবা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেটও একাধিকবার জানায় তাদের প্রতিবেদনে। চলতি বছরের এক প্রতিবেদনেও সমায়িকীটি জানায়, বাংলাদেশের চিকিৎসকরা রোগী দেখায় গড়ে কয়েক মিনিট ব্যয় করেন।

চিকিৎসকরা রোগীর সঙ্গে কীভাবে আচরণ করবে তার একটা গাইডলাইন করা দরকার উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘দেশে অনেক চিকিৎসক আছেন যাদের কাছে রোগী লাইন দিয়ে চিকিৎসা সেবা নিতে যান। সেখানে চিকিৎসক দুই মিনিটের মধ্যে ব্যবস্থাপত্র দিয়ে দেন।’

‘অথচ দেখবেন, বিদেশে কিন্তু এটা হয় না। বিদেশে একজন চিকিৎসক রোগীদের আধাঘণ্টা সময় দেন। রোগীর সমস্ত কথা শুনে তারপর ব্যবস্থাপত্র দেন। অথচ আমাদের দেশে তা হয় না। চিকিৎসকদের এ বিষয়ে নজর দিতে হবে। কম সময়ে রোগী দেখার বিষয়গুলো পরিহার করতে হবে।’

এসময় তিনি আগামী দশ বছরের মধ্যে দেশের কোনো লোক স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাবেন না জানিয়ে উল্টো বিদেশ থেকে লোক এদেশে চিকিৎসা নিতে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধু মেডিকেলের অনুষ্ঠানে চিকিৎসকদের আচরণ শেখানোর তাগিদ

আপডেট সময় ০২:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮