ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিন-রাত কাজ করবে গুজব শনাক্তকরণ সেল: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে।

বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, যে কোনো গুজব অনুসন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আট ঘণ্টা করে তিনটি শিফটে ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। প্রতি শিফটে সাতজন করে কাজ করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার শুরুর কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এ টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। এখন থেকে বাংলাদেশ টেলিভিশনকে সম্প্রচার ফি বাবদ আর বছরে ছয় কোটি টাকা দেয়া লাগবে না।

তারানা হালিম আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যে কোনো সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। এ কারণে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিন-রাত কাজ করবে গুজব শনাক্তকরণ সেল: তারানা হালিম

আপডেট সময় ০৪:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮