ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির প্রতীকী অনশন

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীকী অনশন করেছেন দলটির নেতাকর্মীরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১০-১২ পর্যন্ত এ প্রতীকী অনশন করেন।

এ সময় ছিলেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুর ইসলাম টিপু, মুনির হোসেন, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার প্রমুখ।

এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে মাদুর বিছিয়ে দুই ঘণ্টার প্রতীকী অনশন করেছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা ছাড়া সারা দেশের মহানগর ও জেলা সদরে একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ২০-দলীয় জোটের নেতাকর্মীরাও এ অনশনে অংশ নিয়েছেন।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল ১০টায় এ অনশন কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিসংবলিত ব্যানার এবং বিএনপি নেত্রীর বড় বড় ছবি নিয়ে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটের বাইরে বিপুলসংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়। জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির প্রতীকী অনশন

আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮