ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আ.লীগ দাপটের সঙ্গে জিতবে: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে এবং দাপটের সঙ্গে জিতে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার বিকালে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যানসার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। তবে কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে।’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ৯৫ ভাগ সফল বলে দাবি করেন মুহিত।

এর আগে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্যানসার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। এবিষয়ে এখানে সেমিনারের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আমি সরকারকে এ বিষয়ে বলবো এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করবো।

আয়াত এডুকেশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান ও প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

আ.লীগ দাপটের সঙ্গে জিতবে: মুহিত

আপডেট সময় ১২:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮