ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য ও পরিবারকল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। গত নির্বাচনে না এসে তারা যে ভুল করেছিল, আশা করি সেই ভুল এবার করবে না।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহের উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার এই প্রকল্পসমূহের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহ নির্মাণে সহায়তা করার জন্য দক্ষিণ কোরিয়ার সরকারকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম।

স্থাপনাসমূহের খণ্ডচিত্র তুলে ধরে তিনি বলেন, এই হাসপাতালে প্রথমবারের মতো দেশে সেন্টার বেইজড স্বাস্থ্যসেবা চালু হবে। যা উন্নত বিশ্বে বহুল প্রচলিত। সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে দক্ষিণ কোরিয়া সরকার ই.ডি.সি.এফ-এর অর্থায়নে ১০৪৭ কোটি টাকা ঋণ সহযোগিতা প্রদান করবে। প্রকল্পের আওতায় ১ম ফেইজ-এ ২টি বেজমেন্টসহ ১১তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে পরবর্তী ২ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। ১৩ তলা হাসপাতাল ভবনটিতে থাকবে ১ হাজার শয্যা। দেশের প্রথম সেন্টার বেইজড চিকিৎসা সেবা চালু হবে সুপার স্পেশালাইজড হাসপাতালটিতে। বাংলাদেশে এ ধরণের হাসপাতাল এই প্রথম। বর্তমানে সিঙ্গাপুর, কোরিয়াসহ বিশ্বের অধিকাংশ উন্নত দেশে সেন্টার বেইজড চিকিৎসা সেবা পদ্ধতি চালু আছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে একটি রোগী বান্ধব সুবজ হাসপাতাল। এতে থাকবে সানকেন গার্ডেন, রুফটপ গার্ডেন ও অন্যান্য পরিবেশবান্ধব সুযোগ-সুবিধা। সুপরিসর এই হাসপাতালে বর্হিবিভাগ ও ইনফো ডেস্ক থাকবে। হসপিটাল ইনফরমেশন সেন্টার চালু করার মাধ্যমে রোগী ও হাসপাতাল পরিচালনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮