ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার ভাগ্য শেখ হাসিনার মর্জির ওপর নির্ভর করে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়ার চিকিৎিসা নিয়ে টালবাহানার পরিণতি ভাল হবে না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অভুক্ত রেখে, বিনা চিকিৎসায় ভোগানোর জন্য বেগম জিয়াকে কারাবন্দী রেখেছেন শেখ হাসিনা। কারাবন্দী বেগম জিয়ার ভাগ্য আদালতের ওপর নির্ভরশীল নয়, তা নির্ভর করে শেখ হাসিনার মর্জির ওপর।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে থাকবে, আর দেশবাসী চেয়ে চেয়ে দেখবে তা হবে না। বিলম্ব না করে তাকে ইউনাইটেড বা অন্য কোন বেসরকারী বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।

তিনি বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতা ও কারাকর্তৃপক্ষের বক্তব্য বেগম জিয়ার অসুস্থতাকে তাচ্ছিল্য করে তার জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। যা চরম অমানবিকতারই নিষ্ঠুর বহিঃপ্রকাশ।

রিজভী বলেন, দেশনেত্রী জীবন নিয়ে চরম উৎকন্ঠায় দেশবাসীসহ দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়া এতোটাই গুরুতর অসুস্থ যে, তার বাম হাত ও পা প্রায় অবশ হয়ে যাচ্ছে। চলফেরা দূরের কথা, তিনি উঠে দাঁড়াতেও পারছেন না।

বিএনপি নেতা বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে হানিফ ও কারা কর্তৃপক্ষের বক্তব্য নিষ্ঠুর রসিকতা। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নিঃশেষ করে দিতেই আওয়ামী সরকার তাকে চিকিৎসা না দিয়ে নিষ্ঠুর ও অমানবিক পথ বেছে নিয়েছে। রিজভী অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার ভাগ্য শেখ হাসিনার মর্জির ওপর নির্ভর করে: রিজভী

আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮