ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

খালেদার চিকিৎসায় সরকারের উদাসীনতা ক্ষমাহীন

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের উদাসীনতা ক্ষমাহীন বলে জানিয়েছে শত নাগরিক কমিটি।

সংগঠনের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, নির্জন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। দীর্ঘদিন থেকেই খালেদা জিয়া বিভিন্ন জটিল অসুখে ভুগছিলেন। সেই অবস্থায়ই একটি বিতর্কিত মামলায় তাকে কারাগারে প্রেরণ করে সরকার।

দেশের এ জনপ্রিয় নেত্রী কারাগারেও যথাযথ সম্মান ও প্রয়োজনীয় চিকিৎসা কখনও পাননি। তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ ও জনমনের প্রত্যাশা সত্ত্বেও সরকার তার চিকিৎসার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের এ উদাসীনতা ক্ষমাহীন। নিছক প্রতিশোধ ও প্রতিহিংসাপরাণয়তা চরিতার্থ করার কাণ্ডজ্ঞানহীন মানসিকতা ছাড়া এ ধরনের আচরণ কোনো গণতান্ত্রিক সভ্য সরকার করতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করব কোনো প্রকার গড়িমসি ও অজুহাত দেখানো ব্যতিরেকে এই মুহূর্তে খালেদা জিয়াকে তার প্রত্যাশা মাফিক চিকিৎসা নেয়ার ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।

বিবৃতিতে স্বাক্ষর করেন শত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমদ, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মাহফুজ উল্লাহ, প্রফেসর আফম ইউসুফ হায়দার, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, ড. খন্দকার মুশতাহিদুর রহমান, ড. সদরুল আমিন, ড. তাজমেরী এসএ ইসলাম, গাজী মাযহারুল আনোয়ার, এম আবদুল্লাহ, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, কাদের গণি চৌধুরী, ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেন, প্রফেসর ড. সুকোমল বডুয়া, ড. আমিনুর রহমান মজুমদার, ড. জেডএম তাহমিদা বেগম, ড. আখতার হোসেন খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কবি হাসান হাফিজ, মনির খান, রিজিয়া পারভীন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

খালেদার চিকিৎসায় সরকারের উদাসীনতা ক্ষমাহীন

আপডেট সময় ১২:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮