ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে শিক্ষার্থীরাই: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরাই সেই লক্ষ্য পূরণে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।

শনিবার সকালে ঢাবির রোকেয়া হলে নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনও প্রস্তাবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। এ কারণে গত ১০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। ১০টি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন ভবন নির্মাণ করে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার পরিসর বাড়ানো হয়েছে। আটটি প্রকল্পের কাজ শেষ ও দুটির কাজ এখনো চলছে।’

এছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা পড়েছেন, আপনিও পড়েছেন। আমি এ কারণে নিজেকে নিয়ে গর্ববোধ করি।’

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে শিক্ষার্থীরাই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮